সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ড বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪



নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ড বাতিলের দাবিতে এবং সমিতির বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বড়াইগ্রামে বনপাড়ায় সমিতির সদর দপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, যুব নেতা মিজানুর রহমান, শিক্ষার্থী মঈন উদ্দিন, পলাশ, টুটুল ও শাহীন জামাল বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ইতিপূর্বে গোপনে এক দলীয় লোকজন নিয়ে সমিতি বোর্ড গঠণ করা হয়েছে। এ বোর্ডের সদস্যদের বিরুদ্ধে নানা রকম অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধেও মিটার রিডিং না করেই প্রকৃত বিলের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আদায়সহ বিভিন্ন রকম অনিয়ম করছেন। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করাসহ সমিতি বোর্ড বাতিল করে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন ভাবে বোর্ড গঠণ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার বলেন, দুপুরে ছাত্র-জনতার পক্ষে একটি টিম এসে সমিতি বোর্ড ভেঙ্গে দেয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে। আমরা এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর