রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

জয়পুরহাটে কাঁদি ভরা আরবের খেজুর ঝুলছে গাছে গাছে

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

জয়পুরহাটে কাঁদি ভরা আরবের খেজুর ঝুলছে গাছে গাছে।গাছে গাছে কাঁচা-পাকা আজোয়া,মরিয়ম,আম্বার,মেডজুল,সুক্কারি সহ প্রায় ১০ প্রকারের খেজুর রয়েছে বাগানে।এমনটায় নয়নাভিরাম সুদৃশ্য শুধুই সৌদি আরবে নয়,এখন দেখা যাচ্ছে জেলার আক্কেলপুর উপজেলার মুনজিয়া গ্রামে সাইফুল ইসলামের বাগানে।

সাইফুল ইসলাম জানিয়েছেন,‘২০২১ সালে ইউটিউব থেকে ভিডিও দেখে খেজুর বাগান করার আগ্রহ জাগে। খোঁজ খবর নিয়ে ঢাকা,নরসিংদী সহ বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করেন।এর পর ২৫ আগস্ট-২০২১ ৪৫০টি চারা রোপণ করেন।প্রতিটি চারাকেনেন ২৫০০-৩০০০ টাকা দামে আর প্রতিটি টিস্যু কালচার চারা কেনেন সাড়ে ৯ -১০ হাজার টাকা দামে

তিনি জানান,‘এখন পর্যন্ত আমার বাগানে খরচ হয়েছে সব মিলিয়ে প্রায় ২৩ লাখ টাকা। শুরু থেকে এখন পর্যন্ত ইউটিউব দেখেই সব গাছের পরিচর্যা করছি আর এ পর্যন্ত ২- ২লাখ ৫০ হাজার টাকার চারা বিক্রি করছি।এরই মধ্যে ১০৩টি গাছে ফল এসেছে। যা ৫-৭ লাখ টাকা বিক্রির আশা করছি।’

একই উপজেলার রায়কালি গ্রামের কৃষক আতোয়ার হোসেন জানিয়েছেন, ‘আমি কিছুদিন আগে জানতে পারলাম,আমাদের আক্কেলপুরেই এখন সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে। তাই বাগানটি দেখতে এলাম।গাছে গাছে খেজুর ধরে আছে, বাগান দেখে খুব ভালো লাগলো।তিনিও এখান থেকে কিছু চারা নিয়ে যাবন।

কৃষক শফিকুল ইসলাম বলেন,‘সাইফুল ইসলাম আমার চাচাতো ভাই। তিনি প্রথমে যখন বাগানে এসব গাছ লাগান; তখন বিশ্বাস করিনি যে খেজুর ধরবে।অথচ এখন বাগানে অনেক সুন্দর খেজুর ধরেছে।বাগান দেখে অনেক ভালো লাগছে।আমওে বাগান করার স্বপ্ন দেখছি।’

আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন,‘খেজুর মূলত সৌদি আরবে বাণিজ্যিকভাবে চাষ হয়। সাইফুল ইসলামও তাদের মধ্যে একজন।আমরা তার বাগানের খোঁজ রাখছি। সরকারিভাবে কোনো রকরমর সহযোগিতাএলে তাকে দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর