বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

সলঙ্গায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক / ৪০২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪


সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের অনৈতিক সম্পর্ক স্থাপন নানা অনিয়ম দূূর্নীতির বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা তাদের পদত্যাগ দাবিতে লিখিত অভিযোগ করেছেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এ অভিযোগের বিষয়ে তদন্তকাজ শুরু করেছেন।


সোমবার (২ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইমলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনে বিরুদ্ধে ও অন্য শিক্ষকদের বিরুদ্ধে প্রধান শিক্ষকের করা অভিযোগের তদন্ত করেছেন।


সম্প্রতি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক স্থাপন নানা অনিয়ম দূূর্নীতির বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ছাত্ররা পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘাটসহ নানা কর্মসূচি পালন করেন। সেই সাথে তাদের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষক ও ছাত্ররা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত আছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যায়ের ক্লাসের সময়ে তিনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করেন, যতটুক সময় বিদ্যালয়ে থাকেন তিনি তত টুক সময় সহকারী শিক্ষিকা রহিমা খাতুনকে নিয়ে নিজ কক্ষে সময় কাটান। বিদ্যায়নের অর্থ আত্মসাধ, পুকুর লিজের অর্থ আত্মসাধসহ নানান অভিযোগ করেন।


তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।



অভিযোগের বিষয়ে তদন্ত কমিটিরি কর্মকর্তা রায়গঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা বাদী-বিবাদীদের লিখিত ও মৌখিক বক্তব্য নিয়েছি। এর পাশাপশি প্রয়োজনীয় কিছু কাগজ সংগ্রহ করেছি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর