শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

শাহজাদপুর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা ওরফে ককটেল রানাকে গ্রেফতার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও স্থানীয় প্রগতি সংঘের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান ফারুক নামে একজনকে অপহরন ও হত্যার অভিযোগে দায়ের করা মামলা মাসুদকে গ্রেফতার ও শাস্তির দাবীতে সোমবার সকালে ক্লাবের সদস্যগন ও স্থানীয়রা এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা রামবাড়ী যুবসংঘের ক্লাব থেকে বের হয়ে প্রেসক্লাব ঘুরে পুনরায় প্রগতি সংঘের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, ক্লাবের সভাপতি রকিবুল হাসান, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ও সাবেক সাধারন সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ আগষ্ট রাতে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা ওরফে ককটেল রানাসহ তার বাহিনী হাবিবুর রহমান ফারুককে অপহরন দরগাপাড়া নিয়ে যায়। এ সময় তাকে নানারকম ভয়ভীতি ও হত্যার চেষ্টা করে। পরবর্তীতে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ফারুক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলেও এখনও পুলিশ মাসুদ রানাকে ওরফে ককটেল রানাকে গ্রেফতার করেনি। বক্তারা অবিলম্বে মাসুদ রানা ওরফে ককটেল রানাকে গ্রেফতারপুর্বক শাস্তির আওতায় আনার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর