শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

জেগে থাকবো আমরা, ঘুমাবেন আপনারা -নাটোরের নবাগত পুলিশ সুপার

নাটোর প্রতিনিধি: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪


নাটোর পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন এখন থেকে জেগে থাকবো আমরা, ঘুমাবেন আপনারা। জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। সেই দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন বাংলাদেশ পুলিশের সাংবিধানিক দায়িত্ব রয়েছে ।বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা বাহিনী হিসেবে জনগণের নিরাপত্তা দেওয়া এবং শৃঙ্খলা বিধান করাই পুলিশের কাজ। সেই কাজ বাস্তবায়নে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাব ।

এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, নাটোরে কোন সন্ত্রাসী থাকবে না । সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়া আমাদের লক্ষ্য।তিনি বলেন, পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্নবিদ্ধের সৃষ্টি হয়েছে সে ঘটনার সাথে দেশের সকল পুলিশ জড়িত নয় । যে সকল পুলিশ সদস্য জড়িত রয়েছে তারা আর আজকে নাই। তারা হারিয়ে গেছে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে পুলিশের পাশে এগিয়ে আসার এবং সহযোগিতা করার আহবান জানিয়েয় বলেন এই পুলিশ কোন দলের নয়। দলমতের উর্ধ্বে উঠে জনগণের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য ।

বিকালে পুলিশ সুপারের মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ পুলিশের কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা , সহসভাপতি নাছিম উদ্দিন , নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি রফিক আহমেদ বাবন . ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাশিষ সরকার , নাটোর প্রস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম কামাল, সাংবাদিক রনেন রায়, মুক্তার হোসেন , হালিম খান ,আল মামুন, শহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর