রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

নাটোরে পৃথক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪


নাটোরের বাগাতিপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে ছলিম উদ্দীন এবং নলডাঙ্গায় ট্রেনে কাটা পরে শাকিল হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাত ও বৃহস্পতিবার সকালে এই দুইটি দূর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, মালিগাছা নিমতলা এলাকার মৃত আলীম উদ্দীনের ছেলে ছলিম উদ্দীন নারিকেল গাছ পরিস্কার করার জন্য সকালে গাছে উঠেন। এসময় পাতা কাটার সময় গাছের নিকতবর্তী বৈদ্যুতিক তারের স্পর্শে বিদুৎতায়িত হয়ে ছলিম মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে শাকিল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার ইমদাদুল হক মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর