শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে বিএনপি নেতা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪



ছাত্র- জনতার আন্দোলনে নিহত দশ শহীদ পরিবারের স্বজনদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। শুক্রবার সকালে শহরের গুডফুড রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হয়ে শিহীদ পরিবারকে তিনি আর্থিক সহায়তা করেন।

মতবিনিময় সভায় শহীদ আত্মার মাগফেরাত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু সরকার, বিএনপির বিত্তবান নেতা ও ব্যবসায়ীদের শহীদ পরিবারের পাশে দাড়ানোর অনুরোধ জানান। একই সাথে সকল শহীদদের খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। মত বিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরাও সরকারের প্রতি শহীদদের খুনির মুলহোতা হাসিনাসহ তার সন্ত্রাসী বাহিনী আওয়ামীলীগ, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারপুর্বক ফাঁসির দাবি জানিয়েছেন।

মতবিনিময় সভা শেষে শহীদ সোহানুর রহমান রঞ্জু,সুমন শেখ, আব্দুল লতিফ, আব্দুল আলিম, ইয়াহিয়া আলী, সিহাব আহম্মেদ, হাফেজ সিয়াম হোসেন, নজরুল ইসলাম, লেবু শেখ ও আব্দুর রশিদের পরিবার কে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর