শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

সলঙ্গায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল সেচ্ছাসেবকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুতাহাটি বাজারে ফিতা কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় রামকৃষ্ণপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল রউফ প্রাং এর সভাপতিত্বে ও ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনি’র সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

এতে প্রথমেই কোরআন তেলাওয়াত করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব আহমেদ জয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খ.ম তৌহিদুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সদস্য হৃদয় আহমেদ রহিম,রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি,সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক শেখ, সলঙ্গা থানার ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়ার সহ সভাপতি ডা: শফিকুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক পদপ্রার্থী আশরাফুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নাঈম হাসান,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নায়েব আলী প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর