বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

সলঙ্গায় সাংবাদিক কোরবান আলীর উপর যুবদল নেতার হামলার

নিজস্ব প্রতিবেদক / ৪৯৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় দৈনিক করোতোয়া পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ও সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কোরবান আলীর উপর থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম এলাহি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সলঙ্গার লুঙ্গি হাটায় গেলে সাংবাদিক কোরবান আলীর উপর হামালা করে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম এলাহী ও তার সহযোগীরা। এ সময় উপস্থিত লোকজন ‘সাংবাদিক কোরবান কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।

আহত সাংবাদিক কোরবান আলী বলেন, আমি বাড়ি থেকে আমার মোটর সাইকেল নিয়ে সলঙ্গা বাজেরর লুঙ্গি হাটায় গেলে, যুবদল নেতা সেলিম এলাহী ও তার সহযোগীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে আমার কোন পুর্ব শত্রুতার ছিল না। এবিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেনন বলেও জানান তিনি।

অভিযুক্ত সেলিম এলাহী সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলী আশরাফের ছেলে ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক। সে এলাকায় পুকুর খনন, মাটি ব্যাবসার সাথে জরিত বলে জানিয়েছে এলাকা বাসি।

এবিষয়ে অভিযুক্ত সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম এলাহী মুঠোফোনে বার বার কল দিলেও ফোন রিসিভ করেননি।

সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম পাপন জানান, বিষয়টা শুনেছি দু:খ জনক। তৎক্ষনিক আমার সদস্য সচিব শাহিন রেজাকে সাংবাদিক কোরবান আলী ও সেলিম এলাহীকে নিয়ে বসে সমাধান করতে বলেছি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সাংবাদিক সংগঠন গুলোর পক্ষ থেকে সাংবাদিক কোরবান আলীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর