শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা দুলু খালাস

নাটোর প্রতিনিধি / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আসামী দলীয় নেতা কর্মিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ বিচারক মোঃ মাইনুদ্দীন দুইটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ আদালতের বিচারক মোঃ শামসুল আল্-আমীন একটি মামলায় খালাস প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, নলডাঙ্গা থানায় ২০০৭ সালে ৮ এপ্রিল বিএনপি নেতা এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২২জন কে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন রামশাকাজিপুর এলাকার জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা। অপরমামলাটি ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী রাতে রামশাকাজিপুর এলাকার সফুরা খাতুনের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় বাড়ির মালিক সফুরা খাতুন বাদি হয়ে নলডাঙ্গা থানায় ২৭ এপ্রিল ২৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। এমামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামী বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দুটি মামলার আসামী ৪৭জনকে খালাস দিয়েছেন বলে জানান, আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর।

আরেকটি মামলায় ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে আমতলী বাজারে সুধির চন্দ্র সাহার মুদি দোকানে হামলা চালিয়ে লুটপাট করে ও চাঁদাদাবি করে। এঘটনায় ২০০৮ সালের ৭ জুলাই নলডাঙ্গা থানায় সুধির চন্দ্র সাহা বাদি হয়ে বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এমামলাতেও বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারা ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক আসামী বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামী ২২জনকে খালাস দিয়েছেন বলে জানান, আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর