বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাফসানুল ইসলামের প্রার্থীতা ঘোষণা নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু ‎সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায় ডিসি ইলিয়াস মিয়াকে কুকুরের বাচ্চা বলে আখ্যা দিলেন কৃষকেরা জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ভেজাল শিশুখাদ্য তৈরির প্রতিবাদে শিশুদের মানববন্ধন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

একদিকে খাদ্যদ্রব্যের মূল্য উর্ধ্বগতি অন্যদিকে শিশুখাদ্যে ভেজাল, যেন মানুষ দিশেহারা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেহই রেহাই পাচ্ছেনা ভেজাল খাদ্যের ছোবল থেকে।

দারুস সালাম বড় জামে মসজিদ ও পূর্ব কল্যাণ এর সচেতন জনগণের আয়োজনে ১১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় কুড়িগ্রাম সদরের টেক্সটাইল এলাকায় অবস্থিত দারুস সালাম বড় জামে মসজিদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শিশু, অভিভাবক ও স্থানীয়রা।

মানববন্ধনে বেসিক শিল্পনগরীর কুড়িগ্রামের আতিফা ফুড এর মালিক আলমগীর হোসেনের ভেজাল শিশু খাদ্য তৈরির প্রতিবাদে ও বিচারের দাবিতে এবং ভেজাল খাদ্য বন্ধের দাবী জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিারোধী শ্লোগান লেখা ফেস্টুন নিয়ে দাড়িয়ে থাকেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মামুন, আবু সাঈদ, মিলন, জাহিদুল প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন যে, আতিফা ফুড এর ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে। এই ভেজাল খাদ্য গোটা সকলকে নীরবে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তাই আতিফা ফুড এর মালিক আলমগীর হোসেনের বিচারের দাবি জানান। সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য আহবান করেন।

আতিফা ফুড এর মালিক আলমগীর হোসেনের জানান, আমার ও আমার কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আপনারা আমার কোম্পানিতে এসে পরিদর্শন করেন। কোন অনিয়ম বা ভেজাল পণ্য থাকলে আইনি ব্যবস্থা নিবেন।

তিনি আরো বলেন, আমি সন্ধ্যায় আপনার সাথে সাক্ষাতে দেখা করে বিস্তারিত বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর