শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চাই – ডিআইজি রাজশাহী রেঞ্জ

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪


রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান বলেছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সকলের সহযোগিতা প্রয়োজন। লুট হওয়া অথবা অবৈধ অস্ত্র কারও কাছে আছে এমন তথ্য থাকলে যে কোন মারফরত খবর জানাবেন। তথ্যদাতার সকল গোপনীয়তা রক্ষা করা হবে। অস্ত্র উদ্ধারের ঘটনায় কাওকে হয়রানি করা হবে না। এছাড়া লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার না হলে সেই অস্ত্র একদিন অপরাধ মুলক কাজে ব্যবহার ও হুমকির কারন হবে।

ডিআইজি আরও বলেন, এনায়েতপুরকে নিরাপদ করতে পুলিশ কাজ করে যাচ্ছে, তবে সকলের সহযোগিতা ও মানবিকতায় এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগনের মাঝে একটি সৌহার্দ্য সম্পর্ক বজায় রেখে চলতে হবে।

বুধবার দুপুরে এনায়েতপুরে অস্থায়ী থানা চত্বরে এলাকার সর্বস্তরের মানুষের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় ও সামাজিক নিরাপত্তায় বিশেষ সাধারন সভায় এসব কথা বলেন তিনি ।

এসময় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল নাহিদ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান ও পুলিশ সুপার ফারুক হোসেন, খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হোসেন রেজা, এনায়েতপুর থানা বি এন পির সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জু শিকদার, থানা জামায়াতের আমির ডা: সেলিম রেজা, থানা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর