মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই – নওগাঁর নবাগত পুলিশ সুপার

নাদিম আহমেদ অনিক / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই বলে মন্তব্য করেছেন নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। বুধবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।


এ সময় পুলিশ সুপার বলেন,নওগাঁ সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা।এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা।নওগাঁর মানুষ এই শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই।

পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, পুলিশকে আরও আধুনিক ভাবে জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।এ জেলায় আমি আসার পড় থেকেই আপনারা সেটি উপলব্ধি করতে পেরেছেন, পুলিশকে জনকল্যাণমুখী হতে হবে, যতদিন যাবে ততদিনই আপনারা এটি টের পাবেন, ধিরে ধিরে আরও আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন।যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নওগাঁয় অসহনীয় যানজট, মাদকব্যবসা, জুয়া,
চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এইসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হক,জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর