শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

জেএসসি ও এসএসসির সমন্বয়ে এইচএসসির ফল

অনলাইন ডেস্ক: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

এইচএসসি ও সমমানের বাতিল হওয়া পরীক্ষা ফল তৈরি হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির ২৫ ও এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে এই ফল প্রস্তুতের প্রস্তাব করা হয়েছে। এ জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, যে বিষয়গুলোর পরীক্ষা হয়নি সে বিষয়গুলোর ক্ষেত্রে জেসএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ ধরে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে৷ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা এ প্রস্তাব করেছেন।


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসির ফল কিভাবে দেওয়া হবে সে সংক্রান্ত একটি প্রস্তাব গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ই সিদ্ধান্ত গ্রহণ করবে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর