বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

রূপপুর নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্পর্ক নষ্টের চেষ্টা চলছে : রুশ দূতাবাস

অনলাইন ডেস্ক: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য বাংলাদেশের গণমাধ্যমে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ঢাকার রুশ দূতাবাস। তারা বলছে, ‘ঢাকা-মস্কো সম্পর্ক নষ্ট করতে এ চেষ্টা চালানো হচ্ছে।’

বুধবার ঢাকার রাশিয়া দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রূপপুর এনপিপি প্রকল্পের দুর্নীতি বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমে যা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। এসব প্রচারণা খণ্ডন করে রোসাটম স্টেট করপোরেশন ইতোমধ্যে দুটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এ বিষয়ে আরও অযৌক্তিক জল্পনা-কল্পনার অবসান ঘটাতে, রাশিয়ান রপ্তানি ক্রেডিট ব্যবহারের পদ্ধতি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ইতোমধ্যে ব্যয় করা অর্থের পরিমাণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে হয়।
গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের জন্য রাশিয়া ১ হাজার ১৯০ কোটি মার্কিন ডলার রাষ্ট্রীয় রপ্তানি ঋণ বা স্টেট এক্সপোর্ট ক্রেডিট থেকে ৭৮০ কোটি মার্কিন ডলার ব্যবহৃত হয়েছে। আলাদা চুক্তির অধীনে দুটি ঋণ এর অন্তর্ভুক্ত।

রাশিয়া বিশ্বাস করে, যারা রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতির বিষয়ে বিভ্রান্তিকর খবর লিখে ছড়িয়ে দিচ্ছে, তারা ইচ্ছা করে এ উচ্চাভিলাষী প্রকল্পটিকে কলঙ্কিত করতে এবং মস্কো ঢাকার মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ককে নষ্ট করতে চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর