মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাফসানুল ইসলামের প্রার্থীতা ঘোষণা নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু ‎সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায় ডিসি ইলিয়াস মিয়াকে কুকুরের বাচ্চা বলে আখ্যা দিলেন কৃষকেরা জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ ৮ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪


সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ১১৪৪ বোতল ফেন্সিডিল ও সাড়ে ১০ কেজি গাঁজাসহ ৮ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় একটি কভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার এম. আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, যশোরের কোতোয়ালি উপজেলার রহেলাপুর গ্রামের জিয়াউর রহমান (৪০) লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মমিনুর ইসলাম (২৮) একই এলাকার মো: আতিক (২৯), হাতিবান্দা উপজেলার হলদিগাড়ী গ্রামের মোঃ এনামুল (২১) একই উপজেলার কেকটিবাড়ী গ্রামের কহিনুর (২৯), পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের শহিদুল ইসলাম (৫২), ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাও গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরের থানসামা উপজেলার ভেরভেড়ি গ্রামের শাহানুর ইসলাম (২৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের একটি টিম সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার জব্দ করার পর সেটি তল্লাসী করে ৭৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় প্রাইভেটকারে থাকা শহিদুল ইসলাম, শাহানুর ইসলাম ও শহিদুল নামে ৩ মাদক কারবারীকে আটক করা হয়।

এরআগে সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনে ও রাতে র‌্যাবের অপর একটি টিম ঢাকা-বগুড়া মহাসড়কের তিনটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল ও সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক কারবারী জিয়াউর রহমান, মমিনুর ইসলাম, মো: আতিক, মোঃ এনামুল ও কহিনুরকে (২৯) আটক এবং একটি কভার্ডভ্যান জব্দ করা হয়।
এসব ঘটনায় সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানায় পৃথক মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর