বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জন আটক, ৫ লাখ টাকা জরিমানা জামালপুর জেলার বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিংগাবরুনা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক তাতিহাতি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক বকশীগঞ্জে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উত্তরবঙ্গে জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার দেশবন্ধু এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু : এক যুগ পেরিয়েও সন্ধান নেই, সমগ্র সিলেট বিশ্বনাথ-বালাগঞ্জ – ওসমানীনগর ও সমগ্র কুমিল্লা লাকসামের মানুষের প্রশ্ন—কবে ফিরবেন দুই সাবেক এমপি ? Deshbandhu M. Elias Ali MP & Saiful Islam Hiru MP : Still Missing After More Than a Decade…The Question of the People of Greater Sylhet, Bishwanath–Balaganj–Osmaninagar and Greater Cumilla-Laksam : When Will the Two Former MPs Return ?

ডাকাতীতে বাঁধা দেওয়ায় বৃদ্ধ নিহত

নাটোর প্রতিনিধি: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪


নাটোরের গুরুদাসপুরে ডাকাতী করার সময় বাঁধা দেওয়ায় হারেজ আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে হারেজ আলীর স্ত্রী হোলেদা বেগম (৭০)। তাকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাত চারটার দিকে উপজেলা বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। হারেজ আলী বৃ-চাপিলা গ্রামে বাসিন্দা। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।

ওই ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, হারেজ আলী এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তারা ঘুমিয়ে পরে। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রো দেখিয়ে ডাকাতির চেষ্টা করে চারজন যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই বৃদ্ধর মৃত্যু হয়। এলাকাবাসীরা এগিয়ে এসে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গুরুদাসপুর থানার পরিদর্শক উজ্জল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর