রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

ঢাবি ও জাবিতে দুই খুনের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার নয়। এ সময় তিনি প্রকৃত অপরাধী চিহ্নিত করে মামলা দায়েরের আহ্বানও জানান।

জাহাঙ্গীর আলম বলেন, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না। ভুক্তভোগীরাই মামলা করছেন, এটা ইতিবাচক।

পরে আলোচনা সভা প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, অনেক ক্ষতি হয়েছে পুলিশের। তাদের মনোবল কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সময়ে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর