শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
আতংকবাদী সন্ত্রাসী ডাকাত জুবেল-আজাদ গংদের খুঁটির জোর কোথায় -? মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু 

এনায়েতপুর থানা লুটের অস্ত্র মিলল পুকুরে

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪



সরকার পতনের ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্রের দু’টি দেড় মাস পর উদ্ধার করা হয়েছে। টানা দু’দিন পুকুর সেচে বৃহস্পতিবার দুপুরে তলদেশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। যৌথবাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া অস্ত্র দু’টির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে। ধারনা করা হচ্ছে, অস্ত্র লুটের পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।
সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে: কর্নেল নাহিদ-আল-আমীন জানান, যৌথবাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানা সংলগ্ন পুকুর সেচে দু’টি অস্ত্র, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ৯টি অস্ত্র এবং ৯’শ এগারটি বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।

প্রসঙ্গত: গত ৪ আগষ্ট সরকার পতনের আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নীসংযোগ, ভাংচুর ও কমপক্ষে ১৬ টি অস্ত্র সহস্রাধিক গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। এই ঘটনার বিশ দিন পর স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ হাজার এর বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর