রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক গ্রেফতার

নাটোর প্রতিনিধি / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪



বিএনপি নেতার উপর হামলা, মারধর ও হত্যাচেষ্টা একটি মামলায় নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অন্তর পারভেজ মহন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর উপজেলার বিনগ্রাম বাজারের একটি চা স্টলের সামনে ইটালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমানের উপর হামলা চালিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টা করা হয়।

এই ঘটনায় চলতি মাসের ১০ সেপ্টেম্বর সিংড়া থানায় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনের নামে একটি মামলা করেন বিএনপি নেতা আনিছুর রহমান। এই মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর