শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

চৌহালী ও বেলকুচিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪


শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ বিভিন্ন দাবীতে সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার চৌহালী সরকারি কলেজ চত্বর ও বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে একই কর্মসূচি পালন করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষকগণ।

এসময় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানানো হয়। এছাড়া শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চৌহালীর আর পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস আলী, চরধীতপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মোজাম্মেল হক। অপর দিকে বেলকুচির সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিয়া সুলতানা, গাবের পাড়া ডি বি ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল হোসেন, মেহেদী হাসান, আব্দুর সবুর খান, কবির হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর