সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

মানিকগঞ্জে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক: / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে পোশাক শ্রমিকদের বহনকারী মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ৮ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত গার্মেন্টস শ্রমিকদের বহনকারী মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর দু’জন মারা যান। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে তিনি জানান।

হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত রোগীর সংখ্যা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর