বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা

বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- আরএমপি কমিশনার

রাজশাহী প্রতিনিধি: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ।


রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীলও করা হয়েছে। একই সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিগত পাঁচ আগস্ট এর ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের সনাক্তকরণের কাজ চলছে।

ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিটি প্রশ্নের উত্তর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন তিনি।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর