শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে অপারেশন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৩৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

এক মাসের মধ্যে দুই প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় অনিয়মের অভিযোগে চিকিৎসা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে।

বৃহস্পতিবার কুষ্টিয়া সিভিল সার্জন আকুল উদ্দিনের নেতৃত্বে এবং দৌলতপুরের স্থানীয় পুলিশ-প্রশাসনের অংশগ্রহণে হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে এর চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে, পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে জানানো হয়, আউটডোরে চিকিৎসক রোগী দেখতে পারবেন।

কুষ্টিয়া সিভিল সার্জন আকুল উদ্দিন জানান, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ পীযুষ কুমারকে।

এটি ১৯৯২ সালে স্থাপিত একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান, যার মালিকানায় দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান নাসির গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর