শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে প্লাষ্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা অন্তঃস্কুল ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাষ্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা আন্তঃস্কুল ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব হলরুমে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের আয়োজনে প্লাবন গাঙ্গুলী সভাপতিত্বে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Oplus_131072


বিতর্ক প্রতিযোগিতায় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি বলেন,  আমাদের লক্ষ্য হল বিতর্কের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সারাদেশের শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণের নানা মাত্রার জটিলতা ও আঙ্গিকগুলি অন্বেষণ করতে পারে এবং সমাধানগুলোর বিকাশ ও প্রয়োগে অবদান রাখতে পারে। আমাদের দেশে টেকসই প্লাস্টিকের যথাযথ ব্যবহারের বহুল প্রসারের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য শিল্পখাতের উন্নয়ন জরুরি। চলমান প্রতিযোগিতায় বিতর্কের সকল যুক্তি-প্রতিযুক্তির মধ্য দিয়ে এই বিষয়গুলিও সামনে এসেছে যা পরিবেশ-ভাবনায় বর্তমানের তরুণদের সংবেদনশীলতাকে ফুটিয়ে তোলে। প্লাস্টিক ব্যবহার এবং ব্যবস্থাপনার বিষয়ে আলোচনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করার লক্ষে আগামী দিনগুলোতেও দেশের সরকার ও মানুষের সাথে একযোগে কাজ করে যাবে। আজকের বিতর্কে কিশোরবয়সী শিক্ষার্থীরা যে অন্তর্দৃষ্টি এবং যুক্তি প্রকাশ করল তা পরিবেশ সচেতন সমাজব্যবস্থা গড়ে তুলতে আমাদেরকে প্রচণ্ড আশাবাদী করে তুলেছে।

এ সময় আরও উপস্তিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার  নিবাহী কমকর্তা মনোয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর, ডিবেট ফেডারেশনের  সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী  ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর