বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

হাফ কেজি গাঁজাসহ খানসামায় এক মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

হাফ কেজি গাঁজাসহ দিনাজপুরের খানসামায় হাবিবুর রহমান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও এলাকাবাসী।

আটক মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (২৭) উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকার সুলতান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত হাবিবুর রহমানের অত্যাচারে অতিষ্ঠ ঐ এলাকার সাধারণ মানুষ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট বাজার এলাকায় গাঁজাসহ হাতেনাতে আটক করে থানা পুলিশে দেয় জনতা।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে বলেন, আটক যুবক হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই মাদক বিক্রির সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে মাদক ও নানা অপরাধ প্রতিরোধে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।

উল্লেখ্য, মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানের মাদক ব্যবসার ফলে ঐ এলাকার যুব সমাজ ও পরিবেশ খারাপের প্রতিবাদ করে তাকে আটকের দাবি জানিয়ে আসছিলো ঐ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর