বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

মহানবী(সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ মিছিল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর চৌরাস্তা মেইন রোডে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা ।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন- আকিব আহমেদ অন্তর,মোঃ রোকন ও মোঃ এনামুল হক সহ অন্যান্যরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,”মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা।আমরা রাসুলুল্লাহ সা.-এর জন্য আমাদের জীবন উৎসর্গ করবো কিন্তু অপমান সহ্য করবো না। অন্তর্বর্তী সরকার আপনি ক্ষমতায় আছেন, আপনি দ্রুত রাষ্ট্রীয় নিন্দা প্রস্তাব করেন, ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ করার আহবান জানান । আমরা হাল ছাড়বো না।

প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পৌরসভা সামনে দিয়ে প্রদক্ষিণ করে চৌরাস্তা এসে শেষ হয়। উক্ত মিছিলে যোগ দেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জা,সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শফিকুল ইসলাম, মুনলাইট স্কুলের পরিচালক মোঃ মোকলেছুর রহমান,সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজিপুরের পরিচালক আল আমিন বাবুসহ সাধারণ মানুষ ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর