শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

বড়াইগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার : স্বজনদের দাবি হত্যা

নাটোর প্রতিনিধি / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪


নাটোরের বড়াইগ্রামে বুলু বেগম (৩৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধুর স্বামীকে আটক করেছে। বুলু বেগম বড়াইগ্রাম উত্তরপাড়া গ্রামে আব্বাস আলীর স্ত্রী ও গুরুদাসপুর উপজেলার তেলটুপি গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে।

ওই গৃহবধুর মা মানেকা বেগম বলেন, প্রায় ২০ বছর আগে পারিবারিক ভাবে বুলু বেগমের সাথে আব্বাস আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাই আমার মেয়েকে নির্যাতন করতো। সে একবার গোপনে অন্য এক মেয়েকে বিয়েও করেছিল। সোমবার তিনবার আমার মেয়েকে মারপিট করেছে। রাতে নির্যাতন করে আমার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রেখেছে। অথচ তার দুই পা মাটির সঙ্গে ভালভাবে লেগে রয়েছে। এভাবে কোন মানুষ ফাঁস নিয়ে মরে না। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

নিহতের মেয়ে আতিয়া খাতুন বলেন, সোমবার রাত নয়টার দিকে সবাই ঘুমিয়ে যাই। রাত দুইটার দিকে বাবা অসুস্থ্য হলে মাথায় পানি দিয়ে রাত তিনটার দিকে আবার ঘুমাই। সকালে চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি আমার মায়ের গলায় ফাঁস নেয়া লাশ, কিন্তু তার দুই পা মাটিতে রয়েছে। আব্বাস আলী বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে গিয়ে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর