রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী সাতদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪


সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু’র বিরুদ্ধে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে দুজনকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানী শেষে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মৌলভীবাজারে আত্বগোপনে থাকা অবস্থায় সোমবার বিকেলে র‌্যাব-১২ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার রাতে তাদের সিরাজগঞ্জ এনে পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়।

বাদীপক্ষের আইনজীবি এ্যাড. রফিক সরকার ও নাজমুল হক জানান, ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খান হত্যা মামলায় মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে হেনরী ও তার স্বামী লাবুকে আদালতে হাজির করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। হেনরী দম্পত্তি যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামী।

এদিকে, হেনরী দম্পত্তিকে আদালতে আনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আদালত চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। তাদের আদালতে আনা নেওয়ার সময় হেনরী দম্পতির ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগষ্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদল কর্মী আব্দুল লতিফকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় নিহতের স্বজনরা সদর থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবু এজাহারভুক্ত আসামী। এছাড়াও তারা নিজেদের লাইসেন্সকৃত অস্ত্র সরকারী নির্দেশনা মোতাবেক সঠিক সময়ে জমা দেয়নি। তবে সেই অস্ত্র পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় হেনরী দম্পতির বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় আরেকটি অস্ত্র মামলা করেছে পুলিশ।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর সাবেক এমপি জান্নাত আরা হেনরী, তাঁর স্বামী শামীম তালুকদার লাবু ও একমাত্র মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এছাড়াও দুদক তাদের সম্পদের অনুসন্ধান করছে এবং ব্যাংক হিসাব স্থগিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর