শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সাত দিনের মধ্যে সলঙ্গা বাজারের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪


সিরাজগঞ্জের সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড়ে সরকারি জায়গা দখলকারীদের সাত দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা নিজ খরচে সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সলঙ্গা বাজারের মাদ্রাসা মোড়ের মধ্যপাড়া ভরমোহনী মৌজার হাল ৭২০ নং ও ৬০২ নং দাগের নিষ্ক্রিয় রাস্তার সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন সেনাবাহিনী।

জানাযায়,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর স্থানীয়রা সলঙ্গা মধ্যপাড়া যুব সংঘের ব্যানারে একটি ক্লাব ঘর নির্মাণ করে।
ক্লাবের পিছনে থাকা ব্যবসায়ী বাসুদেবকোল গ্রামের মৃত কমর উদ্দিন সরকারের ছেলে জহুরুল ইসলাম রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সেনাবাহিনীর কাছে একটি দায়ের করেন। পরে সলঙ্গা মধ্যপাড়া যুব সংঘের সকল সদস্যবৃন্দরা ৭২০ নং ৬০২ নং দাগের সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণে অভিযোগ দায়ের করেন। দুই পক্ষের অভিযোগের কারনে বুধবার দুপুরে নিমগাছি সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্যরা, সলঙ্গা থানা পুলিশ,রায়গঞ্জ উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ও ঘুড়কা ইউনিয়নে ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে মাপ জরিপ করেন। সরকারি খাস জমি ও রাস্তার উপর অবৈধ স্থাপনা নির্মাণ করার সত্যতা পায়। এসময় অবৈধ স্থাপনা করার কারনে জহুরুল ইসলাম গং, কায়দা আজম গং, হাবিবুর রহমান বাচ্ছু, ইনসাব আলী (লিটন) সহ উভয় পক্ষের মুচলেকা নেওয়া হয়।

রায়গঞ্জ উপজেলার নিমগাছি ক্যাম্পের সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুরর রহমান বলেন, সলঙ্গা মাদ্রাসা মোড়ে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো সাত দিনের মধ্যে নিজ খরচে অপসারণ করার জন্য বলা হয়েছে। অন্যথায় সরকারি সম্পদ রক্ষার্থে সাত দিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর