শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

সলঙ্গায় আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ তিন জন আটক

নিজস্ব প্রতিবেদক / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলা ও থানায় হামলার ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) বিকেলে ও রাতে সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঘুড়কা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গনি শেখের ছেলে রফিকুল ইসলাম (৫৫), ঘুড়কা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি ও শ্রীরামেরপাড়া গ্রামের মৃত সোনাভানের ছেলে শাহাদাত হোসেন(৭০) ও সলঙ্গা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক ও বাসুদেবকোল গ্রামের বাবলু আকন্দের ছেলে আশিক আকন্দ (২০) কে আটক করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও থানায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে সংশ্লিষ্টতা পেয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ জন কে আটক করা হয়েছে। অজ্ঞাতনামা অন্য আসামীদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি।বৃহস্পতিবার দুপরে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর