মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

চাঁদার টাকা না পেয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪


রাজশাহী দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামে মসজিদ কমিটির কাছে দাবি করা চাঁদা না পেয়ে আজিম উদ্দীন (৫৫) নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কুহাড় গ্রামে এই ঘটনা ঘটে।  এ সময় নবী (৪৬) নামের একজনকে ধাওয়া দিয়ে আটক করে প্রতিবেশীরা এবং পরে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দুর্গাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। 

এদিকে আহত মসজিদের ইমাম আজিম উদ্দীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত কুহাড় মোড় ওয়াক্তিয়া জামে মসজিদের ইমাম আজিম উদ্দীন বলেন, যোহরের নামাজ পড়ার উদ্দেশ্য মসজিদে যাওয়ার সময় দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ঝালুকা ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল এর নেতৃত্বে একই এলাকার মৃত.নিরুর ছেলে আলী, নবী ও আলীর ছেলে সালাউদ্দিন সহ অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী পূর্বের শক্রতার জের ধরে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার উপর অর্তকিত হামলা চালায়। পরে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও বলেন, এর আগে গত বুধবার দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ঝালুকা ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আইনাল এর বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ এনে গণমাধ্যমকর্মীদের কাছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার কারনে তারা আমার উপর আরো বেশি ক্ষুদ্ধ হয়ে অমানবিক নির্যাতন চালায়।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার কুহাড় গ্রামে মসজিদের ইমাম আজিম উদ্দীনকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সাথে জড়িত নবী নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর