মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

চাকুরী জাতীয়করন ও বৈষম্য দুরীকরনের দাবীতে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বিশ্ব শিক্ষকদিবস উদযাপন এবং বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ ও বৈষম্য দূরীকরণের দাবিতে বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৫ অক্টোবর সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি‌নেট সদস্য রফিকুল ইসলাম খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনের সদস্য, অধ্যাপক এ বি এম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার জয়েন সেক্রেটারি অধ্যাপক তৌহিদ হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মুফ‌তি সাজাহান মাদানী, সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমীর ও দারুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহীনুর আলম , জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ হাসান মনসুর, ড.মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জুবায়ের হোসেন প্রমুখ। অনুষ্ঠানের আহবায়ক ড. আব্দুস সবুর সহ প্রচারঃ উপ-কমিটি সহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে হবে। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ও নিয়মিত পদোন্নতি দিতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে সরকারি এবং শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা করতে হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রেডভিত্তিক এমপিও পদ্ধতি বাতিল এবং বেসরকারি পলিটেকনিককে সরকারি অনুদান দিতে হবে। নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিভূক্ত করতে হবে। কিন্ডারগার্টেন শিক্ষকদের চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা ও জাতীয় পে-স্কেলের বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে। সরকারিকৃত কলেজ শিক্ষকদের বদলী ও পদোন্নতির ব্যবস্থা করতে হবে। বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের বেতন কাঠামো ও পদোন্নতির অব্যবস্থাপনা দূর করতে হবে। বেসরকারি কলেজে পদোন্নতি দূর করে ‘সহযোগী অধ্যাপক’ ও ‘অধ্যাপক ‘ পদ সৃষ্টি করতে হবে। (Education for all EFA) এর নির্দেশনা অনুযায়ী শিক্ষাখাতে জিডিপির কমপক্ষে ৬ শতাংশ অথবা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর