বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

সিরাজগন্জের কাজিপুরে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮৬ অক্টোবর  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে   জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার সাবরিন আক্তার  এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে  বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সমবায় অফিসার খালেদুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,   স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব কাজিপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা সদস্য পরিমল কুমার তরফদার,   সহসভাপতি বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম,  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন বাবু।  এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্যবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের সচিবগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সচেতন করতে করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন।তারা বলেন,  জনগণ ভোক্তা অধিকার  আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদনকারীদেরও সচেতন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর