বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
গতকাল রবিবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় এ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শাহরিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউল রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা জামায়াতে (ভারপ্রাপ্ত) আমীর অধ্যাপক মাওলানা মু. ইকবাল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, পৌর আমির অধ্যাপক মাওলানা মোঃ রেজাউল করিম, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান আলো, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন,
এ সময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর