মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

কাজিপুর থানার নবাগত ওসি নুরে আলম এর সাথে কাজিপুর প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সিরাজগন্জের কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর সাথে কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় থানা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি নুরে আলম সাংবাদিকদের বলেন,
আমি এ থানায় নতুন এসেছি। সন্ত্রাস, মাদক, চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার অবস্থান থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

আমার সাথে দেখা করতে গেলে কোন মাধ্যম বা দালালের প্রয়োজন নেই। আপনারা যে কোন প্রয়োজনে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। আমার থানার ফোর্স সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে। আমি কোন মাধ্যম বা দালাল পছন্দ করি না।তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। মানুষের কল্যাণে পুলিশি সেবা জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সাধারণ মানুষ কাংখিত সেবা যেন পায় সেক্ষেত্রে আমার চেষ্টার কোন কমতি থাকবে না।

এ সময় কাজিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি দৈনিক যমুনা প্রবাহের প্রতিনিধি টি এম কামাল , সাধারণ সম্পাদক সময়ের আলো কাজিপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া খান মানিক, কোষাধক্ষ্য দৈনিক যুগের কথাও ভোরের কাগজ কাজিপুর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকা কাজিপুর প্রতিনিধি আশরাফুল আলম,প্রচার সম্পাদক দৈনিক চাঁদনি বাজার পত্রিকার প্রতিনিধি আবু তৈয়ব সুজয়, নির্বাহী সদস্য দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রতিনিধি জহুরুল ইসলাম , দৈনিক গনধ্বনি প্রতিনিধি রোকনুজ্জামান রাসেল, আশার দিগন্তের সম্পাদক ও দৈনিক সূর্যোদয় এর প্রতিনিধি আমিনুল ইসলাম এবং ইন্ডিপেন্ডেন্ট বাংলা প্রতিনিধি আব্দুল মজিদ ।এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর