বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে ১০ গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে সহকারী শিক্ষক ইমরান হোসেনের সঞ্চালনায় বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তিরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী, পাঁচবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সেলিম হোসেন, রুহুল আমিন, জুলহাস উদ্দিন, আলফুর রহমান ও শারমিন সুলতানা বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষক নেতারা অবিলম্বে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর