মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সীমান্তে যুবককে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

রিপোর্টারের নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কুমিল্লা সদর দক্ষিণ সীমান্তে কামাল হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন (৩২) উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার লাশ নিয়ে গেছে।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার রাত ৭টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে কামালের লাশ তুলে নিয়ে যায়।

তিনি বলেন, যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে নিহতের লাশ আনার বিষয়ে যোগাযোগ করলে আমাদের অপেক্ষা করতে বলেন।

কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মঙ্গলবার (৮ অক্টোবর) লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর