রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

ম্যাজিস্ট্রেট উর্মিকে গ্রেফতারের দাবিতে পুঠিয়া বিক্ষোভ

মাহফুজুর রহমান তুহিন, রাজশাহী ব্যুরোঃ / ১১১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি উঠেছে। সেই সাথে তাকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন কমিটি।

মঙ্গলবার (৮অক্টোবর) সকাল সাড়ে ১১ দিকে পুঠিয়া উপজেলা গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের উপদেষ্টা রোকনুজ্জামান রিকো বলেন, সেই ম্যাজিস্ট্রেট ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এসময় তারা বীর শহীদ আবু সাঈদকে নিয়ে মন্তব্য করা ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির স্থায়ী বহিস্কারের দাবি জানান। যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

এবিষয়ে পুঠিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে তানভীর আহমেদ ও শাফিন আহমেদ বলেন, একজন রাষ্ট্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত এবং তার শাস্তির দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর