মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

কারাগারে আহত হয়ে চমেক হাসপাতালে সাবেক এমপি লতিফ

অনলাইন ডেস্ক: / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে চিকিৎসার জন্য লতিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিভিশন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারাগারে ডিভিশন ওয়ার্ডে থাকতেন এম এ লতিফ। শৌচাগারে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। প্রথমে এম এ লতিফকে চিকিৎসার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন জানান, শৌচাগারে পড়ে গিয়ে এম এ লতিফ মাথায় আঘাত পান বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিটি স্ক্যানে ব্রেইনে একটু সমস্যা পাওয়া গেছে।

প্রসঙ্গত, নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে গত ১৭ আগস্ট এম এ লতিফকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের মামলাসহ মোট ১২টি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর