বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

জয়পুরহাটে ২৯ জনের ডেঙ্গু শনাক্ত

এম.এ.জলিলরানা, জয়পুরহাট: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪


জয়পুরহাটে ২৯ জনের ডেঙ্গু শনাক্ত। জেলায় গেল ২৪ ঘণ্টায় ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে আর এ নিয়ে এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৯ জন।তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (৯ অক্টোবর-২০২৪) সকালে জয়পুরহাট হাসপাতাল সূত্রে এমন তথ্যই জানা গেছে।

সূত্র জানায়,গত ১০ সেপ্টেম্বর-২০২৪ জেলায় প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। এরপর এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন আর ভর্তি আছেন ৪ জন ।

গেল ২৪ ঘণ্টায় ৩ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডে। ডেঙ্গুতে কেউ মারা যায়নি। ডেঙ্গু শনাক্তকারীরা স্থানীয় হলেও কোনো কারণে তারা ঢাকায় বা গাজীপুর গিয়েছিলেন।তাদের ডেঙ্গু শনাক্ত হয়েছে সেখান থেকে আসার পরে।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বলেন, হাতপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে বিশ্রাম নিতে হবে। সেই সাথে তরল খাবার বেশি খাওয়ার পরামর্শও এই চিকিৎসকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর