বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

রাউজানের আয়না ঘর ও সার্বিক পরিস্থিতি নিয়ে গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর সংবাদ সম্মেলন

এম,দিদারুল আলম রাউজান / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

গহিরা কলেজের আয়না ঘর ও রাউজানে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গতকাল ১১ অক্টোবর শুক্রবার দুপুরে রাউজান গহিরায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জু, উত্তরজেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা আনিসুজ্জামান সোহেল, পৌর বিএনপি নেতা হোসেন চৌধুরী, মোজাম্মেল হক, ইউছুপ তালুকদার, তসলিম উদ্দিন, ছোটন আজম, মো. সালাউদ্দীন, নেজাম উদ্দীন, আসাদুজ্জামান এনাম, মো. সাহেদুল মোস্তফা, সালাউদ্দিন সেলিম নেজাম, কে. এম মাসুদ করিম, আহমেদ সোয়েবানু, মো. রাশেদ, ছাত্রদল নেতা জুয়েল চৌধুরীসহ আরো অনেকে।
গিয়াস কাদের বলেন ‘আ. লীগ আমলে রাউজান জমি দখল করেছিল সাধারণ মানুষের। দস্তখত নিয়ে ভুমি নিয়ে নিয়ে নিয়েছে। গরীব, দুঃখী মানুষ বিদেশে কষ্ট করে দেশে জমি নেয়। তাদের জমি দখল করেছে আ.লীগের লোকজন। তাদের সম্পদ ফিরে দিতে সরকারের কাছে আমি আবেদন জানাই।’ তিনি আরো বলেন ‘আমার এলাকা গহিরা কলেজে একটি আন্ডারগ্রাউন্ডে আয়না ঘর সৃষ্টি করা হয়েছে। জমি দিতে না চাইলে সেই আয়না ঘরে জোরপূর্বক দস্তখত নিত। তিনি বলেন ‘আমার দলের কেউ চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ কোন অপরাধ করার খবর হলে তা আমার দলের নেতারা প্রতিরোধ করবেন। আমি বিএনপি করি গ্রুপ করছিনা। নব্য কিছু বিএনপি কথিত বিএনপি সাথে যোগ দিয়ে এলাকায় অপকম করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর