শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

আমতলীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েল ব্যবহার করছে নাইট গার্ডের শ্বশুড়।

বরগুনা জেলা প্রতিনিধিঃ / ২৬৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে খেলাধুলায় বাধা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে সুপারের বিরুদ্ধে। এছাড়াও নলকূপ থেকে গোপনে পানির সংযোগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই প্রতিষ্ঠানে কর্মরত নাইটগার্ডের শ্বশুড় খলিল হাং এর বিরুদ্ধে। স্থানীয় এবং ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের দাবীতে প্রতিষ্ঠান প্রধান স্বজনপ্রীতির মাধ্যমে এ অবৈধ সংযোগ দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার মধ্য তারিকাটা দাখিল মাদ্রাসার ২ টি নলকূপ রয়েছে। এরমধ্যে একটির উপরের অংশ চুরি হয়ে যায়। সেটিকে কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এবং অন্যটি দিয়ে পাশের বাসায় অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। এঘটনা জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বিক্ষুদ্ধ জনতা জানান এটা চুরি হয়নি। এটাকে এখান থেকে চুরি করানো হয়েছে এবং এই চুরি যাওয়া অংশই মৃত ইসহাক হাওলাদারের ছেলে খলিল হাওলাদারের বাড়ীতে স্থাপন করা হয়েছে। এছাড়াও ওই মাদ্রাসা মাঠে কাউকে খেলাধুলা করতে দেওয়া হয় না, কোচিং বাণিজ্য সহ সুপারের নানান অনিয়ম তুলে ধরেন তারা।

এবিষয়ে খলিল হাওলাদারের স্ত্রী খালেদা বেগম বলেন, ওটা নষ্ট ছিলো। হুজুরদের সাথে যোগাযোগ করে আমরা সেরে সংযোগ নিয়ে ব্যাবহার করছি।

এবিষয়ে মধ্য তারিকাটা দাখিল মাদ্রাসার সুপার মাও. ফারুক স্থানীয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য অস্বীকার করে বলেন, নলকূপ অকেজো হয়ে পড়েছে এজন্য ওটা দিয়ে তাদেরকে সংযোগ দেওয়া হয়েছে। ওরা সংস্করণ করে ব্যাবহার করছে।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আহাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে বলেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর