বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম লাইট এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এইচ এম শাহরিয়ার কবির সাহিত্য সম্পাদক / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

এইচ এম শাহরিয়ার কবির
সাহিত্য সম্পাদক

খুলনা প্রতিনিধি: খুলনা জেলার রূপসা উপজেলায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রীমলাইট’ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়কের পাশে, নদীর পাশে বৃক্ষ রোপন করে। সুন্দর মনোরম সুন্দর পরিবেশ গড়ে তোলা সহ পরিবেশের ভারসাম্যকে এগিয়ে নেওয়ার জন্য, সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী- সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা। এ ছাড়াও বৃক্ষ মানুষকে ফল, ফুল, ছায়া দেয় তাছাড়া বনজ গাছ থেকে ফার্নিচার ও জ্বালানি কাঠ পাওয়া যায় ফলজ গাছ থেকে ফল পাওয়া যায়, ঔষধি গাছ থেকে ঔষধ পাওয়া যায় আর তা থেকে উপার্জিত হতে পারে বিড়াট অংকের অর্থ। উক্ত বিষয় কে লক্ষ করে, ১৮ অক্টোবর শুক্রবার বিকালে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে ড্রীম লাইট এর স্বেচ্ছাসেবীরা। ড্রীম লাইট এর প্রতিষ্ঠাতা সভাপতি এফ এম বুরহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহিদ শেখ বলেন, ‘বৃক্ষ হলো প্রাকৃতিক অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ এক মূহুর্তের জন্যও বাঁচতে পারে না তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা।’ এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাকিম আহমেদ জোমাদ্দার, শাহিন আহমেদ জোমাদ্দার, এনামুল হক সজল , কে এম রিয়াজ আহমেদ, মোঃ মেহেবুর মোল্লা, মোঃ সাইফুল ফকির, মোঃ রাশিদ আসিফ রিপন, মোঃ সজীব, আরো উপস্থিত স্বেচ্ছাসেবী ছিলেন, মোঃ নাসিম উদ্দিন, মোঃ শাকিল গাজী, মোঃ শাহিন সরদার, আব্দুল কাদের, মোঃ কদর, সিয়াম গাজী, ফামিম, মোঃ সাজিদ, সাজিম , রাশেদ শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর