রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

লাকসামে ৫’শ পরিবার পেল অষ্ট্রেলিয়ার সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের খাদ‍্য সহায়তা

রবিউল হোসাইন সবুজ, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

রবিউল হোসাইন সবুজ, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

অস্ট্রেলিয়ার দাতা সংস্থা সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের সহায়তায় ও মানবিক সংগঠন ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার লাকসামে অসহায়, দুস্থ ও সাম্প্রতিক সময়ে বন‍্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে চাল, ডাল তেলসহ ২৫ কেজির একটি ফুড প্যাক বিতরণ করা হয়। এর সঙ্গে বিশুদ্ধ পানি সংগ্রহের জন‍্য একটি বালতিও উপহার দিয়েছেন ওই সংগঠন।
২৫ অক্টোবর (শুক্রবার) লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে ছওয়াব ফাউন্ডেশনের ব‍্যবস্থাপনায় ওই খাদ‍্য সামগ্রী বিতরণ করেন অস্ট্রেলিয়ার দাতা সংস্থা সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর জসকুন উনাল, তার ছেলে ইউসুফ উনাল, ডিরেক্টর আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, পরিচালক (অপারেশন) আফতাবুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ লোকমান হোসেন তালুকদার, ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোল্লা, সিনিয়র অফিসার তুহিন মাহমুদ।
খাদ‍্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অধ‍্যাপক মো. রেজাউল করিম, এডভোকেট বদিউল আলম সুজন, বিশিষ্ট শিক্ষাবিদ আবুল বাশার, আসাদুজ্জামান ভুট্টু, আব্দুর রব ফারুকী, শহিদুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদাকা ওয়েলফেয়ার ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর জসকুন উনাল বলেন, মানুষের কল‍্যাণে আমরা সর্বদা নিয়োজিত। মানুষের জন‍্য কাজ করতে এবং তাদের পাশে থাকতে আমাদের ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমরা অনেক ভালোবাসি। এদেশের মানুষগুলো যেন আমার হৃদয়ে মিশে আছে। আমরা বাংলাদেশের নেত্রকোনা, বরিশাল এবং কুমিল্লা জেলাসহ অনেক জেলায় বন‍্যার শুরু থেকে ছওয়ার ফাউন্ডেশনের মাধ‍্যমে নগদ টাকা এবং খাদ‍্য সহায়তা দিয়ে আসছি। আমাদের আরও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের অসহায় মানুষের জন‍্য আবাসন নির্মাণ করতে চাই। বাংলাদেশের মানুষ যেন ভালো ভাবে বসবাস করতে পারে, ভালো থাকতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সেই জন‍্য আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর