সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

শেরে বাংলা স্বর্ণপদক পেলেন উপ-পরিচালক হুমায়ুন কবির

রিপোর্টারের নাম / ২৬৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

এনজিও  A2i প্রজেক্ট এর বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২৪ পেয়েছেন চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার উপ-পরিচালক হুমায়ুন কবির ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। এ কে ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ ও বিচারপতি ড. মো. আবু তারিক তার হাতে পুরস্কার তুলে দেন।

সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি ড. মো. আবু তারিক। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন, সংগঠনের চেয়ারম্যান সেলিনা আক্তার, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর