মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জের জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও  ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের জেলা যুবদল,জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভা

সিরাজগঞ্জের জেলা যুবদল,জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সামাজিক বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪ টায় শহীদ এম.মুনসুর আলী অডিটোরিয়ামে যৌথ সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী,জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আহসান ইয়াহিয়া,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুবদলের সভাপতি মির্জা আব্দুল জাব্বার বাবু,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কায়েস,সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

বক্তাগণ বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। তারা আরও বলেন ১৯৭১ সালে দিকভ্রান্ত সময়ে জাতির আশা হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্ত করে। দীর্ঘ ১৭ বছরের বিএনপির চলমান আন্দোলনের শেষ পরিনতি হল ২০২৪ এর জুলাই-আগস্ট এর ছত্র-জনতার আন্দোলন।

তারা আরও বলেন,শেখ হাসিনা নাকি পালায় না কিন্তু শেখ হাসিনা স-পরিবার দেশ থেকে পালিয়ে যায় যা চরম লজ্জার বিষয়। সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করা এবং ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল একে অপরের সাথে সমন্বয় করে কাজ করা। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত চলমান আন্দোলন চালিয়ে যেতে আমরা সবাই অঙ্গীকার বদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর