রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া

তাড়াশে “বাংলাদেশ খেলাফত মজলিশ”এর কমিটি গঠন

তাড়াশ টাইমস / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খিলাফত। গণ আন্দোলনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করুন।
সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলায় গত ২৪/১১/২৪ ইং রোজ রবিবার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিশের কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি আব্দুর রউফ সাহেব। আরো উপস্থিত ছিলেন মুফতি আহমাদুল্লাহ সিরাজী সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা শাখা ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ওয়ালামায়ে কেরাম ও তাওহিদি জনতার সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ খেলাফত মজলিশের তাড়াশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক আলহাজ্ব মাও.মোঃ আব্দুর রহিম ফকির ও সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান রাজু কে ঘোষণা করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটি এবং পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা গঠন করা হয়। সহ-সভাপতি হিসেবে মাওলানা মোঃ বাহার উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি আবু রায়হান,মাওলানা আব্দুল কাদের।
যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মোঃ মোক্তার হোসেন, মাওলানা মোঃ আনিসুর রহমান, মাওলানা মোঃ রফিকুল ইসলাম মাওলানা মোঃ বেলাল মাহমুদী।
সাংগঠনিক সম্পাদক মুফতি আবু সাঈদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি আব্দুর রহিম প্রাং, অফিস সম্পাদক এস এম শাফিউল ইসলাম শামিম, বাইতুলমাল সম্পাদক হাফেজ আব্দুল জাব্বার,সমাজ কল্যাণ সম্পাদক ইন্জিনিয়ার এস এম জাহাঙ্গীর তামিম,আইন সম্পাদক মুফতি হাসিনুর রহমান, সহ -আইন সম্পাদক ডাঃ ওমর ফারুক,প্রশিক্ষণ সম্পাদক মুফতি নাজমুল হোসাইন।পূর্ণাঙ্গ কমিটিকে শপথ বাক্যপাঠ করান জেলা শাখার সভাপতি মুফতি আব্দির রউফ। সকলের মতামতের ভিত্তিতে দ্বিমত পোষণ ব্যাতীত পূর্ণাঙ্গ এই কমিটি পেয়ে ওলামায়ে কেরাম ও তাওহিদি জনতা মুখরিত ও উৎফুল্লিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর