বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে গভির রাতে কৃষকের চারটি গরু চুরি

তাড়াশ টাইমস / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ তাড়াশে শুক্রবার (২৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাধাইনগন ইউনিয়নের ওয়াশীন গ্রামের কৃষক তুহিন সরকারের গোয়াল ঘরের তালা ভেঙে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।

এ বিষয়ে কৃষক তুহিন সরকার জানান, প্রতিদিনের মতো রাত দেড়টা পর্যন্ত গোয়াল ঘর পাহারা দিয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের সময় ঘুম থেকে জেগে দেখি গোয়াল ঘরের তালা ভেঙে চোরের দল গাভী ও বাছুঁরসহ ৪টি গরুই চুরি করে নিয়ে গেছে। গরু গুলোর মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা। আমি একজন দরিদ্র কৃষক। গরু গুলোই ছিল আমার একমাত্র সম্বল। গরু গুলো চুরি হওয়াতে আমার আর্থিক মেরুদন্ড ভেঙে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে তাড়াশ থানার উপ-পরিদর্শক নিয়ামুল হক জানান, গরু চুরির খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরু চুরি ঠেকাতে এবং চোর ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর