বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক কৃষকের ৪ টি গরু চুরি

রিপোর্টারের নাম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার গভীর রাতে উপজেলার মাধাইনগন ইউনিয়নের ওয়াশীন গ্রামের কৃষক তুহিন সরকারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এ বিষয়ে কৃষক তুহিন সরকার জানান, প্রতিদিনের মতো রাত দেড়টা পর্যন্ত গোয়াল ঘর পাহারা দিয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের সময় ঘুম থেকে জেগে দেখি গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরের দল গাভী ও বাছুঁরসহ ৪ টি গরুই চুরি করে নিয়ে গেছে। গরু গুলোর মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা। আমি একজন দরিদ্র কৃষক। গরু গুলোই ছিল আমার একমাত্র সম্বল। গরু গুলো চুরি হওয়াতে আমার আর্থিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে তাড়াশ থানার উপ-পরিদর্শক নিয়ামুল হক জানান, গরু চুরির খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরু চুরি ঠেকাতে এবং চোর ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর